শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন চট্টগ্রামে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উব্দাখালী নদীর পানি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টে রুল অবশেষে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের

নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৭ পঠিত

নেত্রকোণার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো.এনামুল হক (৪৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা – মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ও অটোরিকশাটি জব্দ করলেও দুই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহত এনামুল হক বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে : এনামুল হক স্থানীয়ভাবে শুটকির ব্যবসার পাশাপাশি ঢাকায় তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন।

ব্যবসায়িক কাজে কয়েকদিন আগে তিনি ঢাকায় যান। বৃহস্পতিবার ভোরে সড়কপথে ঢাকা থেকে নেত্রকোণায় এসে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে মোহনগঞ্জের দিকে রওনা দেন।পথে কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের খেতে পড়ে যায় এবং এনামুল হক মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজন আবুল কাসেম আজাদ বলেন: ঢাকায় তাদের পারিবারিক ব্যবসা রয়েছে। অন্য ভাইয়েরা ট্রেনে ফিরলেও দ্রুত বাড়ি ফেরার জন্য এনামুল বাসে রওনা দিয়েছিলেন। নেত্রকোণায় পৌঁছে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন: দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। চালকদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News