শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন চট্টগ্রামে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উব্দাখালী নদীর পানি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টে রুল অবশেষে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের

চট্টগ্রামে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৮ পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি। পরবর্তীতে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক ও বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক।

অনুসন্ধানে আরও জানা গেছে: ১৪ মে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে তাকে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যও করা হয়।

চান্দগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে অভিযুক্ত অনৈতিক সম্পর্কের ইচ্ছা প্রকাশ করলে তিনি বিয়ের আগে তাতে অসম্মতি প্রকাশ করেন।

এজাহারে অভিযোগ করা হয়: ১৪ জুলাই সকালে আফতাব মজুমদার মোবাইল ফোনে তাকে বিয়ের আশ্বাস দিয়ে নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর বারবার বিয়ের কথা বললেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। পরে সব ধরনের যোগাযোগও বন্ধ করে দেন।

মামলায় আরও বলা হয়: পরবর্তীতে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

বুধবার (২২ জুলাই) সকালে চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বলেন: ধর্ষণ মামলার ওই আসামি বুধবার (২২ জুলাই) গ্রেপ্তার হয়েছেন। তিনি হাজতে আছেন। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে। জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে নগরের হালিশহর বিডিআর মাঠের অদূরেই একটি দোকান থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আফতাব মজুমদারের ব্যক্তি জীবনে এর আগেও একাধিক বিয়ে নিয়ে নানা আলোচনা ছিল। তবে এসব তথ্যের স্বাধীনভাবে প্রামাণ্য নথিভিত্তিক সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় বা মহানগর কমিটির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News