বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
আল-আমিন নামে এক মাদক কারবারিকে ৪৯২টি  ফেন্সিডিল বোতলসহ আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মোটরসাইকেল চালকদের  হেলমেট ব্যাবহার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেত্রকোণা জেলার  পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ….  উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার 

আল-আমিন নামে এক মাদক কারবারিকে ৪৯২টি  ফেন্সিডিল বোতলসহ আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আদীব হাসান শাকিব
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২১ পঠিত

বুধবার (৪ নভেম্বর) সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় অভিযান চালিয়ে আল-আলামিন নামে একজনকে আটক করা হয়। । সে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মনির উদ্দিনের ছেলে।

 

বুধবার দুপুর দুইটার দিকে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক সংবাদের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

 

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পশ্চিম তালদিঘী গ্রামের লাল মিয়ার চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে আল- আমিনকে আটক করা হয়।

 

এই অভিযানে ওই মাদক কারবারির  কাছ থেকে ১০টি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৯২ বোতল ভারতীয় তৈরি ” ফেন্সিডিল    সিরাপ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪৯ হাজার ২০০ মিলিলিটার বা ৪৯ দশমিক ২ লিটার সিরাপ রয়েছে।

 

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি ছিল মিনি পিকআপ, গাড়ি নম্বর মেট্রো-ন-১৭-৭৭৯১ , দুটি চাবি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জব্দ করা মাদকের বাজারমূল্য  ছিল ২০ লাখ ৭৮ হাজার টাকা। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে ময়মনসিংহের তারাকান্দা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি  চলছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News