বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় আ.লীগ নেতা প্রশান্ত রায়ের বাসায় হামলা ভাঙচুর অভিযোগ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০৮ পঠিত

নেত্রকোনায় জেলা আ.লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়ের বাসায় হামলা ও ভাঙচুর  অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে : গত শুক্রবার সকালের দিকে অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে জেলা আ.লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছিল।

এঘটনা কেন্দ্র করে শুক্রবার রাতের দিকে কতিপয় দূর্বৃত্তরা প্রশান্ত রায়ের বাসায় হামলা চালিয়ে ভাংচুর ও লুঠপাট করেছে বলে জানান একাধিক বাসিন্দা।উল্লেখ্য যে : আ. লীগের কিছু সংখ্যক নেতাকর্মী শুক্রবার সকালে জেলা শহরে ঝটিকা মিছিল করেছেন। সকাল আনুমানিক ছয়টার দিকে ছোট বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কে এ ঝটিকা মিছিল হয়। মিছিলের একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়।

ভিডিও দৃশ্যে দেখা গেছে: নেত্রকোণা জেলা আ.লীগের সহ-সভাপতি,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায় মিছিলটির নেতৃত্ব দিয়েছেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। মিছিল শেষে প্রশান্ত কুমার রায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে প্রায় দু-তিন মিনিট বক্তৃতা করেন।

জানা গেছে: ৫ আগস্টের পর দায়ের করা একাধিক নাশকতা মামলার আসামী প্রশান্ত কুমার রায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার (২০জুন) সকালে হঠাৎ রাজপথে দৃশ্যমান হোন প্রশান্ত কুমার রায়।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক বাসিন্দা ও সচেতন মহল বলেন: মাঠে ময়দানে রাজপথে মিছিল মিটিং হওয়াটা স্বাভাবিক কিন্তু যে বা যাঁরা মিছিল মিটিং করলো তার প্রতিবাদে বাসাবাড়িতে হামলা ভাঙচুর ও লুঠপাট এটা খুবই দুঃখজনক বিষয়। এছাড়াও মব জাস্টিস এটা তো মারাত্মক ভয়ানক ঘটনা। এব্যাপারে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবী জানাই সোচ্চার হওয়ার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করার জন্যে।

এ ব্যাপারে জানতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন: হামলা ভাঙচুর ঘটনা শুনেছি। এব্যাপারে কেউ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News