
দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের, বিশেষ করে নারী রোগীদের ব্যাগ থেকে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগের ঘটনায় এক নারীকে আটক করেছে হাসপাতাল পুলিশ।
আটককৃত নারী সালমা আক্তার (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে হাসপাতাল পুলিশ জানিয়েছে। পরে তার ব্যাগ তল্লাশি করে চুরি হওয়া বলে সন্দেহ করা নগদ টাকা ও একাধিক ব্যাগ উদ্ধার করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।