শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

শাকিম আহমেদ স্টাফ রিপোর্ট...
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ পঠিত

নেত্রকোনার মদনে পাচারের সময় দুই হ্যান্ডট্রলিবোঝাই ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। গত শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এসব চাল জব্দ করা হয়।

আটকরা হলেন: উপজেলার দেওসহিলা গ্রামের মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আকার উল্লাহ (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে: উপজেলার ফতেপুর এলাকা থেকে সরকারি চালবোঝাই দুটি হ্যান্ডট্রলি মদন শহরের দিকে আসছিল। পথে রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি দুটি আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে হ্যান্ডট্রলি দুটি ও দুই চালককে আটক করে থানায় নিয়ে যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, হ্যান্ডট্রলি দুটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় হ্যান্ডট্রলি দুটিতে ১০০ বস্তার মতো সরকারি চাল জব্দ করা হয়। ওই চাল, হ্যান্ডট্রলি দুটি ও দুই চালককে আটক করে থানায় আনা হয়।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম নাদির হোসেন শামীম বলেন: সরকারি চাল পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News