নেত্রকোনায় জেলা আ.লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়ের বাসায় হামলা ও ভাঙচুর অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে : গত শুক্রবার সকালের দিকে অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে জেলা আ.লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছিল।
এঘটনা কেন্দ্র করে শুক্রবার রাতের দিকে কতিপয় দূর্বৃত্তরা প্রশান্ত রায়ের বাসায় হামলা চালিয়ে ভাংচুর ও লুঠপাট করেছে বলে জানান একাধিক বাসিন্দা।উল্লেখ্য যে : আ. লীগের কিছু সংখ্যক নেতাকর্মী শুক্রবার সকালে জেলা শহরে ঝটিকা মিছিল করেছেন। সকাল আনুমানিক ছয়টার দিকে ছোট বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কে এ ঝটিকা মিছিল হয়। মিছিলের একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়।
ভিডিও দৃশ্যে দেখা গেছে: নেত্রকোণা জেলা আ.লীগের সহ-সভাপতি,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায় মিছিলটির নেতৃত্ব দিয়েছেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। মিছিল শেষে প্রশান্ত কুমার রায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে প্রায় দু-তিন মিনিট বক্তৃতা করেন।
জানা গেছে: ৫ আগস্টের পর দায়ের করা একাধিক নাশকতা মামলার আসামী প্রশান্ত কুমার রায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার (২০জুন) সকালে হঠাৎ রাজপথে দৃশ্যমান হোন প্রশান্ত কুমার রায়।
নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক বাসিন্দা ও সচেতন মহল বলেন: মাঠে ময়দানে রাজপথে মিছিল মিটিং হওয়াটা স্বাভাবিক কিন্তু যে বা যাঁরা মিছিল মিটিং করলো তার প্রতিবাদে বাসাবাড়িতে হামলা ভাঙচুর ও লুঠপাট এটা খুবই দুঃখজনক বিষয়। এছাড়াও মব জাস্টিস এটা তো মারাত্মক ভয়ানক ঘটনা। এব্যাপারে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবী জানাই সোচ্চার হওয়ার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করার জন্যে।
এ ব্যাপারে জানতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন: হামলা ভাঙচুর ঘটনা শুনেছি। এব্যাপারে কেউ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ