রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

কেন্দুয়ায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৪৩ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মজলিশপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.বদরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

বিশেষ বর্ধিত সভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এমপি অসীম কুমার উকিল বলেন, আমি সকল নেতৃবৃন্দের অভাব অভিযোগ শুনেছি। বর্ধিত সভার মাধ্যমেই দলকে গুছিয়ে আগামী নির্বাচনে কেন্দুয়া-আটপাড়ায় নৌকা প্রতীককে বিজয়ী করব পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে সকলে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে বলে তিনি জানান।

পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আজিজুর রহমান আরজু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া, দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক কনক প্রমূখ।

এছাড়াও ইউনিয়ন আওয়ামী বর্ধিত সভায় দলের মধ্যে দ্বিধা-দন্ধ ভুলে গিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কিভাবে নৌকাকে বিজয়ী করা যাবে সে লক্ষ্যে গন্ডা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ,সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News