রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

নেত্রকোনায় ৬৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৯৫ পঠিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নেত্রকোনা জেলায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ‘সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে স্থানীয় পাবলিক হলে শুটিং স্টার লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মো. আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. হুমায়ুন কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নূরুল আমীন, শুটিং স্টার লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম সানি, প্রশিক্ষণার্থী সাইদুর রহমান মিন্টু ও স্বপ্না আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে শুটিং স্টার লিমিটেড এর প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, ডিজিটাল মার্কেটিং ৪১তম ব্যাচের প্রশিক্ষণার্থী মমিনা আক্তার ও ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী তাসলিমা আক্তার জবা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বোচ্চ ডলার উপার্জন করছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News