সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

মোহনগঞ্জে মাছ ধরতে সরকারী খালের পাড় কেটে পুকুর

নিউজ ডেক্স
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪১৮ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে মাছ ধরতে খালের পাড় কেটে পুকুর দেওয়ার শেওরাতলী গ্রামের প্রভাবশালীদের নুর নবী, মতিউর রহমান মেলেছ ও পলাশের

বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে । উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের শেওরাতলী গ্রামের সামনে ডিঙ্গাপোতা হাওরে থাকা লাইটার ধাইর নামক খালের পাড় কেটে ফেলা হয়েছে। পাড় কেটে কয়েকটি অংশে দেওয়া হয়েছে পুকুর।

এ ঘটনায় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শেওরাতলী গ্রামের আব্দুল ছালামসহ বেশ কয়েকজন।

অভিযোগে সূত্রে জানা গেছে, ডিঙ্গাপুতা হাওরের কয়েকটি গ্রামের কৃষক ধান কেটে খালের পাড়ে রাখতো। পরে কেউ নৌকায় করে, কেউ আবার ঠেলা গাড়িতে করে সেই ধান মূল সড়কে নিতে পারত। প্রসস্থ্য খালের পাড় মাছের লোভে ভ্যাকু দিয়ে কেটে দিয়েছে এলাকার প্রভাবশালী নুরনবীসহ কয়েকজন। কেটে তারা তাদের জমি বৃদ্ধি করেছেন। এখন খাল পাড়টি সরু আইলের মতো হয়ে গেছে। এতে করে পাড়ে আর ধান কেটে রাখা যাবে না। চলাচল করাও সম্ভব নয়। গত বছর খনন করা এ খালটির বিশাল ক্ষতি তারা করেছেন। কয়েক গ্রামের কৃষক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের খননের সুফল পাচ্ছে না ওই এলাকার কৃষকরা।

সোমবার (৮ মে) দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, গত বছর খনন করা এ খালটির প্রায় এক কিলোমিটার পাড় কেটে ফেলা হয়েছে। পাড়ের কয়েকটি অংশ কেটে দেওয়া হয়েছে পুকুর। ফলে ছোট যানবাহন চলার মত প্রশস্ত খাল পাড় হয়ে গেছে সরু আইল।

অভিযুক্ত নুরনবী ও মতিউর রহমান মেলেছ বলেন, আমরা এই খালের পাড় কাটিনি। প্রতিহিংসামূলক আমাদের নামে অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি- এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে আমাদের লোকজন গিয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News