সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

বারহাট্টায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৯২ পঠিত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রেম প্রত্যাখ্যানের জেরে স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ হত্যাকাণ্ডের ঘটনায় মো.কাওসার মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৩ টায় জেলা দায়রা জজ মো.হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো.কাওসার মিয়া বারহাট্টা উপজেলার প্রেমনগর গ্রামের শামছুদ্দীনের ছেলে। নিহত মুক্তি রানী বর্মণের পরিবার এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মুক্তির পিতা-মাতা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে: ২০২৩ সালের ২ মে বিকেলে ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণ স্কুল থেকে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে একই এলাকার কাওসার মিয়া দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। কাওসার দীর্ঘদিন ধরে মুক্তিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল,কিন্তু মুক্তি সেই প্রস্তাবে সাড়া না দিয়ে প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করে।

ঘটনার পর স্থানীয়রা আহত মুক্তিকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তবে ওই দিন রাতেই তার মৃত্যু হয়। মুক্তির বাবা নিখিল চন্দ্র বর্মণ বাদী হয়ে কাওসারকে আসামি করে মামলা দায়ের করেন।

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশ কাওসারকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে।

১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ কাওসারকে অপরাধে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসেম বলপন: খুব দ্রুত সময়ের মধ্যে এই মামলার রায় হয়েছে, এতে আমরা সন্তুষ্ট। এই রায় সমাজে একটি বার্তা দেবে যে নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে আইন কঠোরভাবে ব্যবস্থা নেয়

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News