বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে গাড়ি আটকে দেওয়ায় ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এনসিপি নেতাদের ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,জামায়াত নেতার বিরুদ্ধে মামলা নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত জামায়াত নেতৃত্বাধীন ঐক্যে ফাঁটল, জোট ছাড়ছে এনসিপি Family Card দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধ/র্ষ/ণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ -৭ ডাক্তারকে শোকজ জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ -৭ ডাক্তারকে শোকজ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮ পঠিত

নেত্রকোণার মোহনগঞ্জে ১শ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে দায়িত্ব ও কর্তব্য ফাঁকি দিয়ে কর্মস্থল ত্যাগ করায় ৭জন মেডিকেল অফিসারকে শোকজ করা হয়েছে|

জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে আউটডোর বন্ধ করে তারা অন্যত্র চলে যাওয়ায় নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম ওই শোকজ করেন| তাদেরকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে| বুধবার বিকেলে ওই শোকজের ঘটনা ঘটে|

এর আগে বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন ও সুমন মাহমুদ শেখ সরেজমিন ঘুরে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে দুপুর ১.৩৯ মিনিটে নেত্রকোনা জেলা সিভিল সার্জনকে আউটডোর বন্ধের বিষয়টি অবহিত করেন| সিভিল সার্জন সাংবাদিকদের কাছ থেকে আউটডোর বন্ধের ধারাবাহিক ছবিও সংগ্রহ করেন|

এরই প্রেক্ষিতে সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম মোহনগঞ্জের মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল ইসলাম, ডাঃ পার্থ প্রতিম সেন, ডাঃ মৌমিতা দাস, ডাঃ অন্তিম হাসান, ডাঃ শাকিল আহম্মেদ সৌরভ, ডাঃ জয়া রানী দেবনাথ ও ডাঃ লিজা সরকারকে শোকজ করেন|

ওই ৭জন ডাক্তার ছাড়াও দন্ত বিভাগের ডেন্টিস্ট নাজমুল ইসলামও অনুপস্থিত ছিলেন| তবে ডেন্টিস্টকে শোকজ করা হয়নি| ডেন্টিস্ট নাজমুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন: ১টার সময় মেডিকেল অফিসারকে রেখে আমি নামাজে চলে আসি আর উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া হয়নি| সিভিল সার্জন কর্তৃক ওই ৭জন মেডিকেল অফিসারকে শোকজ করায় বিষয়টির সত্যতা ¯স্বীকার করেন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নেছা চাদনী|

তিনি বলেন: হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে অবহিত করা হয়েছে| এ বিষয়ে নেত্রকোণা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম বলেন, ওই ৭জন ডাক্তারগণকে শোকজ করে ৩ কর্ম দিবসের মধ্যে উত্তর দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে|

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News