মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন গ্যাস সরবরাহ তলানিতে,বন্ধের মুখে বহু কারখানা নিজের মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত এমপি রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ আল্লাহ আছেন নির্দোষ হয়েও আজ আমি অপরাধী নামজারি অনিয়মের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার হাতেই শ্রেষ্ঠত্বের পুরস্কার মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩

জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯ পঠিত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে আজমিরীগঞ্জে পদযাত্রা শেষে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির নেতাকর্মীরা।

এনসিপির নেতাকর্মীদের ভাষ্যমতে, পুলিশের উপস্থিতিতে এ হামলা চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে এনসিপির মিডিয়া টিমের বহনকারী একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে প্রবেশ করলে হামলাকারীরা রাষ্ট্রীয় ওই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালান। মাইক্রোবাসটি ভাঙচুর করার পাশাপাশি সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান।

এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে আমরা যখন পরবর্তী নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে মৌলভীবাজারের দিকে রওনা হই, ঠিক সেই সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর পরিকল্পিত ও অতর্কিত হামলা চালায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। হামলাকারীরা আমাদের মিডিয়া টিমের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায় এবং গাড়িচালক থেকে শুরু করে আমাদের মিডিয়া টিমের সদস্যদের ওপর নির্বিচারে হামলা চালায়। এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সারজিস সালামের ওপরও হামলা করা হয়। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের ওপর নির্মমভাবে আঘাত করা হয়। কারও হাত ভেঙে দেওয়া হয়েছে, কারও পা ভেঙে দেওয়া হয়েছে। অনেকেই রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে আছে।

আমরা এই ন্যক্কারজনক, বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে যারা অস্ত্র, সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, তাদের মদদদাতা এবং দায়িত্ব পালন করতে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করতে হবে।’

একই ঘটনায় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন ‘হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News