শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

দুর্গাপুরে নিখোঁজের ০৮ দিন পর পাহাড়ের নীচ থেকে যুবকের মরদেহ উদ্ধার-আটক-০১

অনলাইন ডেস্ক :
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৭৩ পঠিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের পাহাড়ি সীমান্তের দাহাপাড়া এলাকা থেকে হাকিম মিয়া (২৭) নামের এক মোটরসাইকেল চালকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত বিনয় সরকার (২১) নামের একজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। আজ বুধবার সকালে দুর্গাপুর সীমান্ত এলাকা দাহাপাড়া পাহাড়ের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ০১ আগস্ট মঙ্গলবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মোটরসাইকেলসহ ওই চালক। মোটরসাইকেল চালক হাকিম মিয়া (২২) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের আলাল মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা বলেন : প্রতিদিন জারিয়া এলাকা থেকে বিভিন্ন স্থানে ভাড়ায় মোটরসাইকেল চালাত হাকিম। গত ১ আগস্ট রাতে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরে তার পরিবার পুর্বধলা থানায় একটি জিডি করে।

পুলিশ সূত্রে জানা গেছে : নিখোঁজ হওয়ার সেই জিডির পর বিভিন্ন সূত্র ধরে দুর্গাপুরের বিরিশিরি এলাকার বিনয় সাহা নামের একজনের খোঁজ পাওয়া যায়। পরে গত মঙ্গলবার রাতে বিনয়কে আটক করলে তার দেয়া তথ্যমতে আজ বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। টাকা এবং মোটরসাইকেলের জন্য এই হত্যাকাণ্ডে চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন: তথ্য প্রযুক্তির দ্বারা বিনয়কে আটক করি। পরে তার দেয়া তথ্য মতে দাহাপাড়া পাহাড় থেকে হাকিম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে আসামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News