বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে গাড়ি আটকে দেওয়ায় ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এনসিপি নেতাদের ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,জামায়াত নেতার বিরুদ্ধে মামলা নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত জামায়াত নেতৃত্বাধীন ঐক্যে ফাঁটল, জোট ছাড়ছে এনসিপি Family Card দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধ/র্ষ/ণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ -৭ ডাক্তারকে শোকজ জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

পূর্বধলায় কংস নদীতে নৌকা ডুবি নিখোঁজ ০৫

রুহুল সরকার পূর্বধলাপ্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৭৪ পঠিত

রুহুল সরকার পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলায় কংস নদীতে ফেরী পারাপারের সময় নৌকা ডুবে ঘটনা ঘটেছে। এতে ৫জন নিখোঁজ রয়েছেন।

আজ বুধবার (৫জুলাই) বিকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের পাশে কংস নদীর মুচারবাড়ি গোদারা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জামধলা বাজার গোদারাঘাট থেকে নৌকার মাঝি রঙ্গু লাল ১০/১৫জন লোক নিয়ে নদীর ওপাড়ে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি গোদারা ঘাটে যাচ্ছিলেন। মাঝ পথে নদীর স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৮/১০জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সোহেল মিয়া (১৮), এনায়েত উল্লাহ (১৬),মাহাবুব (১৪) সহ ৫জন যাত্রী নিখোঁজ হয়।

পূর্বধলা ফায়ার সার্ভিসের লিডার সাঈদ মন্ডল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করেছে। নিখোঁজ অপর ৩জনকে উদ্ধার করতে কিশোরগঞ্জের ডুবুরী টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্ধার কাজ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News