
সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে ধারণ করে আজ ২২ জুন-২০২৬ খ্রি.নেত্রকোণা জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।
১ম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইকৃত যোগ্য প্রার্থীদের আজ শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test – PET) অনুষ্ঠিত হয়। সকাল ০৭.০০ ঘটিকা থেকে ধারাবাহিকভাবে প্রথম ইভেন্ট: ১৬০০ মিটার দৌড় দ্বিতীয় ইভেন্ট: লং জাম্প, তৃতীয় ইভেন্ট: হাই জাম্প ইভেন্টসমূহ সম্পন্ন করা হয়।
দ্বিতীয় দিনের কৃতকার্য ও নির্বাচিত যোগ্য প্রার্থীদের আগামীকাল সকাল ৭.০০ টার মধ্যে পুলিশ লাইন্স, নেত্রকোণায় উপস্থিত হয়ে যথাযথ নির্দেশনা অনুযায়ী তৃতীয় দিনের ইভেন্টে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত পরীক্ষায় নেত্রকোনা জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি এবং নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, ও নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেরপুর, জনাব মোঃ সাইফুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল বোর্ডের সদস্যবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।