মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোনায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব শুভ উদ্বোধন চাঁদাবাজির অভিযোগে আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপিপুত্র খাইরুল ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে বিতর্ক আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আ.লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারাদেশে পুলিশের বিশেষ সতর্কতা জারি পূর্বধলায় কোরবানির হাট ইজারা সংঘর্ষে বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে তিন জনের মৃত্যু

আ.লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২১ পঠিত

আগামীকাল ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন এইদিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে অন্তত ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে। ওই দিন রাজধানীর প্রবেশপথগুলোতেও থাকবে চেকপোস্ট ও তল্লাশি।

দিনটি ঘিরে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হয়েছে। পুলিশ সূত্রে এসব তথ্য মিলেছে। ডিএমপি সূত্র জানায় ২৩ জুন ঘিরে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন,২৩ জুনের নিরাপত্তা ঘিরে পুলিশ কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। বৈঠকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির প্রয়োজন হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এই নিরাপত্তা বলয় আরও কঠোর করা হবে, সে প্রস্তুতিও রয়েছে।

পুলিশ সূত্র জানায়: ঊধ্বর্তন কর্মকর্তাদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির সেদিনের কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট থাকবে। একই সঙ্গে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সব কয়টি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো।

এর মধ্যে ডিবি এবং সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্রের তথ্য সংগ্রহ ও প্রতিরোধে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালাবে।

যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এ ছাড়া ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই রাখা হবে, যাতে প্রয়োজন হলেই তাৎক্ষণিকভাবে মাঠে নামানো যায়।

ডিএমপি সূত্র আরও জানা যায় : রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে অন্তত ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। ডিএমপির এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ শুধু মাঠপর্যায়ের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না স্বয়ং ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন : যে কোনো মূল্যে রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি বদ্ধপরিকর। সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে আশ্বস্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News