মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোনায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব শুভ উদ্বোধন চাঁদাবাজির অভিযোগে আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপিপুত্র খাইরুল ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে বিতর্ক আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আ.লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারাদেশে পুলিশের বিশেষ সতর্কতা জারি পূর্বধলায় কোরবানির হাট ইজারা সংঘর্ষে বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে তিন জনের মৃত্যু

চাঁদাবাজির অভিযোগে আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপিপুত্র খাইরুল

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৯ পঠিত

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানা গেছে : সজীবের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।

আজ সোমবার (২২ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন অভিযোগের তদন্তে শনিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News