বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে..

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৫ পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। গতকাল রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বৈরাটি ইউনিয়নের জাফর বৈরাটি গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত কিশোরের নাম ইয়াসিন (১৩)। সে পাশের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামের বাসিন্দা। পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে: গতকাল রবিবার বিকেল সোয়া চারটার দিকে শিশুটি তার সমবয়সী এক খেলার সাথীকে নিয়ে নিজ বাড়িতে খেলাধুলা করছিল।

এ সময় ইয়াসিন ওই শিশুকে ঘরের পাশে একটি রান্নাঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই শিশুটির মা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বিষয়টি জানান। পরে ওই ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন : ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়েছে।

যেহেতু অভিযুক্তের বাড়ি গৌরীপুর থানা এলাকায়,তাই সংশ্লিষ্ট গৌরীপুর থানার মাধ্যমে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা (Medical Test) ও প্রয়োজনীয় সহায়তার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News