
রাজধানীর তুরাগ নদী থেকে গত কয়েকদিনে একাধিক মরদেহের উদ্ধারের ঘটনা ঘটেছে,যার মধ্যে গত ২২ জুনের তুরাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের পর নিখোঁজ ৭ জনের মধ্যে ৩ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন, ধারণা করা হচ্ছে তাদের পিটিয়ে হ”ত্যা করার পর ম’র”দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।