শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বধলায় কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার কারাগারে গুরুতর অসুস্থ ডা.দীপু মনি নেওয়া হলো ঢামেকে কৃষকের টাকা অকৃষকের পকেটে শুভঙ্করের ফাঁকিতে চলছে সরকারি কৃষি প্রণোদনা পূর্বধলায় খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করে পিক-আপে তোলার সময় গ্রেপ্তার ১ কেন্দুয়া তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ভাঙচুর পূর্বধলায় নিজের ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাষণ্ড পিতা বিয়েতে অতিথি ১০০ জনের বেশি হলে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স নেবে সরকার ফেনীতে যুবলীগ নেতাকে এলোপাথাড়ি কু’পিয়ে হ’ত্যা নেত্রকোনায় ডেঙ্গুর বিরুদ্ধে পরিচ্ছন্নতা যুদ্ধ- মাঠে জেলা প্রশাসন জোটবদ্ধ হয়েই মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট

বিয়েতে অতিথি ১০০ জনের বেশি হলে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স নেবে সরকার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৪ পঠিত

 

বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা ১০০ জনের বেশি হলে অতিরিক্ত প্রতিজনের জন্য ১ হাজার টাকা কর (ট্যাক্স) আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মো. শাহাদাত হোসেন বলেন: বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিয়ে-শাদীতে আমরা দেখেছি, বৃত্ত ভৈরবের অশ্লীল প্রদর্শনীতে কি পরিমাণ অপচয় হয়। এটা একেবারে কল্পনার বাইরে। গায়ে হলুদের ক্যারোগ্রাফি দিয়ে নিত্য করার জন্য এক মাস পর্যন্ত ট্রেনিং নেওয়া হয়। এইসব অনুষ্ঠানে ব্যাপকভাবে অর্থ ব্যয় করা হয়। বিয়ের অনুষ্ঠানে নাচ-গানে হাজার হাজার মানুষ এসে সেখানে অংশগ্রহণ করে। যা খায় তার অর্ধেকের বেশি অপচয় হয়। এই অপচয়টাকে বন্ধ করতে হবে’।

তিনি আরও বলেন: এর আগে একটা অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল যে, ১০০ জনের বেশি অতিথি হলেই সেখানে একটা ট্যাক্স ধরা হতো। আমরা প্রস্তাব করছি, ১০০ জনের অতিথির বাইরে প্রতি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা, যদি বিয়ে-শাদীতে বৃত্ত ভৈরবের এই ধরনের অশ্লীল প্রদর্শনীটা বন্ধ করা হয়, অপচয়টা বন্ধ করা হয় তাহলে একদিনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ কমে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News