বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

পূর্বধলায় নিজের ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাষণ্ড পিতা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮০ পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিজের ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সজিত (৩০) নামের এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সজিত কৈলাটি গ্রামের মৃত বছির শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে: গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিত তার নিজ ঘরে ১৩ বছর বয়সী শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে সজিত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সজিতকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে হেফাজতে নেয়। এ ঘটনায় ভিকটিমের প্রতিবেশী চাচা মাইদুজ্জামান সরকার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে : অভিযুক্ত সজিত চরম মাদকাসক্ত। এর আগেও সে তার নিজের মাকে ধর্ষণের চেষ্টা করেছিল, যার ফলে লোকলজ্জা ও প্রাণভয়ে তার মা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশুটি তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সজিতও নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে।

ওসি আরও বলেন : গ্রেপ্তারকৃত অভিযুক্তকে আজ আদালতে পাঠানো হয়েছে। একই সাথে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News