সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

বারহাট্টায় কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৯৭ পঠিত
0-0x0-0-0#

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা নয়াপাড়া গ্রামে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (২৭ জুন) বেলা ১২ টার দিকে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা গ্রামের বাসিন্দারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে এলাকাবাসীরা বলেন: জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বেশিরভাগ রাস্তা গুলো রাস্তা পাকা হয়েছে। অথচ আমরা একটি এলাকায় থেকেও এতদিনে এই রাস্তাটি পাকা হয়নি। ৫৪ বছর ধরে শুনে আসছি রাস্তাটি পাকা হবে।

কিন্তু বাস্তবতার সাথে আমার ৫৪ বছরের শোনা কথার কোনো মিল আমি পাইনি। এই এলাকায় ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বর্ষার সময় তারা সবচেয়ে বেশি দূর্ভোগে পড়ে। অনেক সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা ঘটে। এছাড়াও এই এলাকায় কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসতে পারে না। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি। আমাদের দীর্ঘদিনের দাবি রাস্তাটি পাকা চাই।

স্থানীয় বাসিন্দা ডাঃ মুজিবর রহমান ও চুন্নু মিয়া সহ আরও অনেকেই বলেন: স্বাধীনতার এতো বছরেও এই গ্রামের ৫ হাজার মানুষের দূর্ভোগ দমাতে দেড় কিলোমিটার রাস্তা পাকা হয়নি। এটা স্থানীয় জন প্রতিনিধীদের বৈষম্যের কারণে।

এলাকাবাসী আরো বলেন: এ রাস্তাটি তারা ছিট মহল করে রেখেছ। শুধু মাত্র ভোট এলে তারা প্রতিশ্রুতি দিয়ে যায়। স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেড় কিলো রাস্তা পাকা করণের দাবি করেন তারা।এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র, শিক্ষক, রাজনীতিকসহ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News