সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

নেত্রকোনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৮৩ পঠিত

নেত্রকোনায় সবুজ সংহতি কমিটি ও বারসিকর উদ্যোগে (৪জুন) বুধবার দুপুরে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবারের দিবসটি প্রতিপাদ্য “Ending Plastic Pollution” বা প্লাস্টিক দষণ শেষ কর/থামাও।

নেত্রকোণা শিক্ষা,সংস্কৃতি,পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি,নেত্রকোণা সবুজ সংহতি কমিটি,বারসিক’র উদ্যোগে আজ ৪ জুন ২০২৫ নেত্রকোণা পৌর শহরে এক ভিন্ন উপায়ে দিবসটি উদৃযাপন করা হয়।

প্লাস্টিকের দানব তৈরী করে তার শরীরে বৈচিত্র্যময় প্লাস্টিক দ্রব্যাদি দিয়ে এর কৃষি,মানব ও প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশ তথা মাটি,পানি,বাতাসের উপর এর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোক্তারপাড়া মাঠের কোনে(মেইন সড়কের সাথে) দানবটিকে জনসাধারণের ঘৃণা প্রদর্শনের জন্য দাঁড় করিয়ে রাখা হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা (দানবের সামনে দাঁড়িয়ে) সভাটি জেলা শিক্ষা, সংস্কৃতি,পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য সচিব এবং সময় টিভি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ গণমাধ্যমের নেত্রকোণা প্রতিনিধি আল্পনা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল আল মতি,বারসিক’র আঞ্চলিক পরিচালক অহিদুর রহমান প্রমূখ। আলোচনা শেষে জেলা প্রশাসক প্লাস্টিক দানবের প্রতিকৃতিতে লাঠির আঘাত করে ঘৃণা প্রদর্শন করেন। পরে অন্যান্য অংশ গ্রহণকারীরা এবং পথচারীরা লাঠি দিয়ে প্লাস্টিক দানবের প্রতিকৃতিতে লাঠির আঘাত করে ঘৃণা প্রদর্শন করে। প্লাস্টিক দানবের প্রতিকৃতি তৈরী করেন সবুজ সংহতি কমিটির সদস্য তরুন সংগঠক,সংস্কৃতি কর্মী মোঃ জুয়েল রানার নেতৃত্বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News