সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

বিয়ের ৭ মাস যেতে না যেতেই গাছের ডালে একই রশিতে মিলল স্বামী- স্ত্রীর ঝুলন্ত মরদেহ 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৩২ পঠিত

নেত্রকোনার মদনে গাছের ডালে একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশরি কান্দাপাড়ার গ্রামে নিজ বাড়ির পেছন থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়৷

নিহতরা হলেন: আজিজুল ইসলাম (২২) ও তার স্ত্রী  রিমা আক্তার (১৯)।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।আজিজুল ইসলাম উপজেলার বাঁশরি কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। তারই স্ত্রী রিমা আক্তার একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে:৭ মাস আগে প্রেমের সম্পর্ক করে আজিজুল ইসলাম বিয়ে করেন রিমা আক্তারকে। পরে দু’জনেই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেয়। পরিবারের লোকজনের সঙ্গে ঈদ করতে বাড়িতে আসে। আজ বুধবার রাতে চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের টিকিটেও সংগ্রহ করেছিলেন তারা। কিন্তু বিকেলে বাড়ির পেছনে রেইনট্রি গাছে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশী লোকজন। পরে মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।

মদন থানার ওসি  নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন: খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে থানায় ফিরলে ঘটনা সম্পর্কে পরিবারের বক্তব্যসহ বিস্তারিত জানতে পারব। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News