মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

কেন্দুয়ায় খালের পাড় থেকে ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩২৭ পঠিত

আজ (২২ মার্চ) শনিবার সকালে কেন্দুয়া উপজেলার সাঁতারখালি খালের পাড় থেকে এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন: নিহত তারা মিয়া (৬৯) উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় : শুক্রবার বিকালে বাড়ি থেকে মালামাল নিয়ে বিক্রির জন্য বাঁশাটি বাজারে যান তারা মিয়া। রাত ৮টা-৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেননি।

স্বজনরা রাতভর খোঁজাখুজি করেন। সকালে খালপাড়ে তারা মিয়ার লাশ দেখে মানুষ পুলিশে খবর দেয়। তারা মিয়ার ভাই সোলেমান মিয়া বলেন: তার ভাইয়ের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে তা ধারণা করতে পারছে না পরিবার। লাশের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন রয়েছে।

সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা আরো বলেন: মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশা পাশি পিবিআইয়ের সদস্যরাও তদন্ত শুরু করেছেন।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News