সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

আটপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১ আহত ৪

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩২৮ পঠিত

নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরো চারজন।বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের গণিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে গৃহবধূ মারা যান বলে জানিয়েছেন আটপাড়া থানার ওসি মোঃ আশরাফুজ্জামান।নিহত নূরজাহান বেগম (৪৫) ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। তবে আহতদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

স্থানীয়দের বরাতে ওসি আশরাফুজ্জামান বলেন: গণিপুর গ্রামের বাবুল মিয়ার সঙ্গে জমি নিয়ে তার মামা একই গ্রামের লাল মিয়ার বিরোধ চলছিল। এর জেরে ভোরে লাল মিয়া ও তার লোকজন বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় নুরজাহান বেগমসহ পাঁচ জন আহত হন। পরে প্রতিবেশীর লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নূরজাহান বেগম মারা যান। ওসি আরও বলেন: ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News