বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে কথিত মানবসেবক ও কবিরাজ গ্রেফতার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৮২ পঠিত

নেত্রকোনায় কবিরাজি চিকিৎসার কথা বলে (১৬) বছর বয়সি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে  কথিত মানবসেবক ও কবিরাজ আব্দুল হামিদ আব্দুল হামিদকে (৬৭) গ্রেফতার করছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নে রামপুরে এবং নেত্রকোনা পৌরশহরে সার্কিট হাউজ মোড়ে কবিরাজি চিকিৎসার সেবার দোকান রয়েছে।

আজ সোমবার (১৭ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নেওয়াজ নগর এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: পৌরশহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে তার সাথে নিয়ে যান। বিভিন্ন প্রলোভনে গত ১০ মার্চ বেলা আনুমানিক ১১টার দিকে জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশে জনৈক জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে ভুক্তভোগী তার মাকে ঘটনা জানান। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর মা জানতে পারে এরআগে কবিরাজ আব্দুল হামিদ চিকিৎসার কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই স্থানে একাধিকবার ধর্ষণ করেছে প্রতিবন্ধী কিশোরীকে।

তিনি আরো বলেন: গ্রেফতারকৃত কবিরাজ হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। এই ঘটনায় ভুক্তভোগীর মা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের ঘটনায় নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News