রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

মোহনগঞ্জে নিখোঁজের ৯ দিনেও খোঁজ মেলেনি অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রের

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৩ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে ৯ দিন ধরে আতিকুর রহমান ওরফে অনিক (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।আজ বৃহস্পতিবার পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।এরআগে গত ২৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয় অনিক। 

অনিক উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামের মো.মানিক মিয়ার ছেলে। মানিক মিয়ার তিন ছেলের মধ্যে মেঝো অনিক।অনিক স্থানীয় খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

নিখোঁজের পরদিন ২৭ নভেম্বর অনিকের মা রোজিনা আক্তার মোহনগঞ্জ থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করেন। নিখোঁজ ওই স্কুলছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে : অনিক গত ২৬ নভেম্বর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পায়নি।

অনিকের মা রোজিনা আক্তার বলেন: আমার স্বামী একজন দিনমজুর। অনেক কষ্ট করে ছেলেদের লেখাপড়া করাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে গিয়ে ৯দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। থানায় জিডিও করছি।

উপজেলার খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম মৌলা বলেন,  অনিক আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে  লেখাপড়াতেও ভালো ছিল। কিন্তু হঠাৎ তার নিখোঁজ হওয়ার খবরটি শুনে আমরাও হতবাক হই।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন : থানায় জিডি হওয়ার পর থেকেই ছেলেটির সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News