নেত্রকোনার মোহনগঞ্জে ৯ দিন ধরে আতিকুর রহমান ওরফে অনিক (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।আজ বৃহস্পতিবার পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।এরআগে গত ২৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয় অনিক।
অনিক উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামের মো.মানিক মিয়ার ছেলে। মানিক মিয়ার তিন ছেলের মধ্যে মেঝো অনিক।অনিক স্থানীয় খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিখোঁজের পরদিন ২৭ নভেম্বর অনিকের মা রোজিনা আক্তার মোহনগঞ্জ থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করেন। নিখোঁজ ওই স্কুলছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে : অনিক গত ২৬ নভেম্বর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পায়নি।
অনিকের মা রোজিনা আক্তার বলেন: আমার স্বামী একজন দিনমজুর। অনেক কষ্ট করে ছেলেদের লেখাপড়া করাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে গিয়ে ৯দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। থানায় জিডিও করছি।
উপজেলার খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম মৌলা বলেন, অনিক আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে লেখাপড়াতেও ভালো ছিল। কিন্তু হঠাৎ তার নিখোঁজ হওয়ার খবরটি শুনে আমরাও হতবাক হই।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন : থানায় জিডি হওয়ার পর থেকেই ছেলেটির সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ