বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

সংসদীয় দলের নেতা শেখ হাসিনা ও উপনেতা মতিয়া চৌধুরী

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৫৯১ পঠিত

দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা চতুর্থবারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি।

আজ বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১০টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। পরে সংসদ ভবনেই আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সংসদ নেতা হিসেবে। আর নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। একাদশ সংসদের চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী লিটন তাতে সমর্থন জানান। পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচন করা হয়। একাদশ সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকেই দ্বাদশ সংসদের উপনেতা নির্বাচন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যরা।

বৈঠকে সিদ্ধান্ত হয় : বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নতুন সংসদেও স্পিকারের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করবে আওয়ামী লীগ। আগের মত শামসুল হক টুকুই ডেপুটি স্পিকার হিসেবে থাকবেন। আর একাদশ সংসদের চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী দ্বাদশেও একই দায়িত্ব সামলাবেন।

সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জানাবে আওয়ামী লীগ। এরপর রাষ্ট্রপতি আহ্বান জানালে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে নতুন সরকার গঠন করবেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবে তার নতুন মন্ত্রিসভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News