বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

নেত্রকোনার ৫টি আসনের মধ্যে ৪টিতেই নৌকা ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৪৯ পঠিত

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ রবিবার প্রার্থীদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে নির্বাচিতও অন্যান্য প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন।

প্রার্থীদের ফলাফল ঘোষনা অনুযায়ী নেত্রকোনা-১ দুর্গাপুর-কলমাকান্দা আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ মোশতাক আহমেদ রুহী নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২ শত ১৯ ভোট।

নেত্রকোনা-২ সদর-বারহাট্টা আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫ হাজার ৩ শত ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ হাজার ২ শত ৮৭ ভোট।

নেত্রকোনা-৩ আটপাড়া-কেন্দুয়া আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক নিয়ে ৭৬ হাজার ৬ শত ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৫ শত ৫০ ভোট।

নেত্রকোনা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনে আওয়মীলীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮৮ হাজার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোঃ লিয়াকত আলী খান এডভোকেট লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭ শত ৫৯ ভোট।

নেত্রকোনা-৫ পূর্বধলা আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নৌকা প্রতীক নিয়ে ৭৯ হাজার ৬ শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ২ শত ১৪ ভোট।

বেসরকারী ফলাফল ঘোষনার সময় পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিনেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিক নূরসহ অন্যরা উপস্তিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News