সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

আলফাডাঙ্গায় স্বর্ণালঙ্কার টাকা ও মোবাইল চুরির মামলায় গ্রেফতার -২

আলমগীর কবির,আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৫০২ পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন পাড়াগ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাম নবীর ছেলে মোঃ মিজানুর রহমানের বাড়িতে গত ৪ জুন রাতে একদল চোর ঘরে ঢুকে ১টি স্বর্ণের চেইন,১ জোড়া কানের দুল, নগদ ৩০ হাজার টাকা,১টি স‍্যামসাং গ‍্যালাক্সি এস-৭ মোবাইল যাহার আনুমানিক মূল‍্য ৮০ হাজার টাকা ও ১ টি স‍্যাম্পনি বাটন ফোন যাহার আনুমানিক মূল্য ১৫ শত টাকা সহ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

এ ঘটনায় মোঃ মিজানুর রহমানের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে তখন আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

অভিযোগ টি থানার এসআই মোঃ রবিউল ইসলাম কে তদন্তের দায়িত্ব অর্পন করা হলে তিনি প্রায় ১৬/১৭ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে চোরাইকৃত মোবাইল ফোনের সন্ধ্যান পেয়ে থানার অন‍্যান‍্য ফোর্সসহ গতকাল ১৯ জুন বিকালে উপজেলার বুড়াইচ নতুন বাজার থেকে পাশ্ববর্তী মালিডাঙ্গা গ্রামের আবু সাইদ মোল্লার ছেলে রাজু আহম্মেদ কে মোবাইল সহ গ্রেফতার করে।

রাজু আহম্মেদ এর স্বীকারোক্তিতে ঘটনার সঙ্গে জড়িত আরও তিন জন কে গ্রেফতার করা হয়।

তাদের মধ‍্যে উপজেলার পবনবেগ গ্রামের তবিবারের ছেলে শাকিল আহম্মেদ, কাতলাসুর গ্রামের নুর ইসলামের ছেলে শাহিন ও হেলেঞ্চাহাটি গ্রামের মাহাবুল আলমের ছেলে শামীম শেখ।

এদের মধ‍্যে ঘটনার সঙ্গে শাহিন ও শামীম শেখের সম্পৃক্ততা না থাকায় তাদের কে ১৫১ ধারায় এবং সম্পৃক্ত রাজু ও শাকিল কে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত পবনবেগ গ্রামের জিল্লুর ছেলে রেজওয়ান ও রেজাউলের ছেলে জনি পলাতক রয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গার থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-৭,তারিখ-২০.৬.২০২৩খ্রিঃ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News