সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

বরিশাল সিটি নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে লক্ষ্যে ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪২৬ পঠিত

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে মেয়র-কাউন্সিলর পদে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন।

আর এ কার্যক্রম অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল কার্যক্রমের সময় আমাদের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছে এবং এখন আচরণবিধি প্রতিপালনের জন্য ৩০টি ওয়ার্ডে মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি নির্বাচনকালীন তিন দিনের জন্য ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এবং অতিরিক্ত আরও ১০ জন ম্যাজিস্ট্রেট বিজিবির সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

জেলা প্রশাসক বলেন, এখানে সাত প্লাটুন বিজিবি নির্বাচন কমিশন থেকে মোতায়েনের জন্য সিদ্ধান্ত হয়েছে। তবে আমরা আরও অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য চিঠি দিয়েছি। আমরা বিশ্বাস করি, এখানে আইন-শৃঙ্খলার অবস্থা অনেক ভালো রয়েছে এবং এ অবস্থাটি শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকবে। আশা করি, উৎসমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হবে।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার কিছুদিন আগে আমাদের সঙ্গে সভা করে গেছেন। সেখানে নির্বাচন কমিশনের সচিবসহ কর্মকর্তারা ছিলেন। যারা আমাদের খুব সুন্দর দিকনির্দেশনা দিয়ে গেছেন। আমরা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। পরিপত্র অনুযায়ী যে পরিমাণ ফোর্স দেওয়া হয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তার থেকে সংখ্যা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী প্রতি কেন্দ্রে চারজন ফোর্স থাকবে। তবে কিছু কিছু জায়গায় প্রয়োজনের নিরীক্ষায় এর সংখ্যা বাড়ানো হয়েছে। ৪২টি কেন্দ্রে যেখানে নারী ভোটার রয়েছে, সেখানে আমরা নারী পুলিশ সদস্য দিচ্ছি। মহিলা কেন্দ্রে নারী আনসার সদস্যদের সংখ্যাও বাড়ানো হবে।

এ ছাড়া প্রতিটি স্ট্রাইকিং ও মোবাইল ফোর্সের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও থাকবে। অপরদিকে পরিপত্রে আমাদের প্রায় সাত প্লাটুন বিজিবি থাকার কথা বলা হয়েছে, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তারা হয়তো দু-একদিনের মধ্যেই চলে আসবে এবং কীভাবে কাজ করবে তার প্ল্যানিং করবে,এর বাইরে র‌্যাবের আলাদা একটি ফোর্স আমরা পাব।

মানুষের ভীত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে পুলিশ কমিশনার বলেন: এক কথায় ভোটাররা যাতে নিশ্চিন্তে-নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, সে ব্যবস্থা আমরা টোটালি রাখছি। এখানে কোনো অস্বচ্ছতা থাকবে না এবং কেউ আলাদা কোনো সুযোগ-সুবিধাও পাবে না।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News