সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

নেত্রকোনায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৩৩ পঠিত

নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা জেলার ১০টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের অংশ গ্রহনে জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা সভা হয়। এসময় বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানা দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সহ কমিটির সদস্য বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News