শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধু কবরী, শাবানা, ববিতার ওপরেই ডিপেন্ডেন্ট ছিল না: অঞ্জনা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৭১০ পঠিত

আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধু কবরী, শাবানা, ববিতার ওপরেই ডিপেন্ডেন্ট ছিল না। ৮০ এর দশকে কবরী আপা কয়টা কাজই বা করেছে। আশির দশকে অসংখ্য সুপারহিট ব্যবসাসফল চলচ্চিত্র আমি, রোজিনা, সুচরিতা, নূতন, অঞ্জু উপহার দিয়েছি। ইতিহাস কখনও মুছে ফেলা যায় না।’- এভাবেই কথাগুলো বলছিলেন অভিনেত্রী অঞ্জনা।

চিত্রনায়ক ওমর সানী ‘প্রিয়তমা’ নিয়ে ফেসবুকে একটি পোস্ট লিখেছেন। সেখানে তিনি বেশ কয়েকজন চলচ্চিত্র অভিনেত্রীর নাম উল্লেখ করেছেন। সেই তালিকায় নিজের নাম না দেখে ক্ষোভ প্রকাশ করে মন্তব্যের ঘরে এসব কথা লিখেছেন অভিনেত্রী অঞ্জনা।

মঙ্গলবার (৯ মে) ওমর সানী ফেসবুকে লেখেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি- যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা। আমি এভাবেই ভাবছি। আর এখন কী দেখছি এই হচ্ছে প্রিয়তমা? এত মধুর নামের সঙ্গে মধুর ভাবনা দরকার।’

‘প্রিয়তমা’ নামে একটি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন হিমেল আশরাফ। সেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনয়শিল্পী ইধিকা পাল।

শাকিবভক্তরা মনে করছেন, ওমর সানী মূলত শাকিব খানকে উদ্দেশ করেই পোস্টটি লিখেছেন। তাদের অনেকে ওমর সানীর পোস্টের নিচে এসে নানা মন্তব্যও লিখেছেন।

সেই পোস্টে এক মন্তব্যে চিত্রনায়িকা অঞ্জনা আরো লিখেছেন, ‘কেন সানি আমি, রোজিনা, সুচরিতা নূতন, অঞ্জু কি তাহলে প্রিয়তমা তালিকায় নেই?’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News