শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

‘প্রিয় শর্মিলী মা, কতদিন তোমার হাসি মুখটা দেখি না’

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৭৩৩ পঠিত

বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ। ২০২২ সালের ৮ জুলাই মারা যান তিনি। সোমবার (৮ মে) এ অভিনেত্রীর জন্মদিন। শর্মিলী আহমেদ পৃথিবী থেকে বিদায় নিলেও রেখে গেছেন অসংখ্য ভক্ত ও সহকর্মী। অভিনয় ক্যারিয়ারে অসংখ্যবার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, শোবিজ অঙ্গনের বয়সে ছোট অভিনেতা-অভিনেত্রীদের কাছে ছিলেন— ‘প্রিয় শর্মিলী মা’।

শর্মিলী আহমেদের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখেছেন অভিনেতা আব্দুন নূর সজল। এতে নিজের আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন এই অভিনয়শিল্পী।

শুরুতে আব্দুন নূর সজল লিখেন, ‘প্রিয় শর্মিলী মা, আজ তোমার জন্মদিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা সবাই দোয়া করি, তুমি যেখানে আছো সেখানে অনেক ভালো থাকো সুন্দর থাকো, যেমনটা এই জগতে ছিলে। দেখা হয় না কথা হয় না বহুদিন। তোমার সঙ্গে দেখা হলেই একটা গান দিয়ে কথা বলা শুরু করতাম, ‘সাতটি রংয়ের মাঝে আমি মিল খুঁজে না পাই’! আর অমনি তুমি হাসিতে ফেটে পড়তে। কতদিন দেখি না তোমার সেই হাসি মাখা মুখটা।’

শুটিং সেটের একটি ঘটনা উল্লেখ করে আব্দুন নূর সজল লিখেন, ‘একদিন শুটিংয়ে গ্যাস্ট্রিকের প্রবলেম হলো। তুমি ছিলে সেখানে। সাত দিনের মাথায় তুমি পুরান ঢাকার সাধনা গলি থেকে একটা কবিরাজি ঔষধ এনে দিলে, খেলাম সুস্থ হয়ে গেলাম। তোমার এই আদর ভালোবাসা প্রতি মুহূর্তে মিস করি। মিস করি তোমাকে। তোমার এই ছেলে মেয়েরা তোমাকে ভীষণ ভালোবাসে। আজীবন ভালোবেসে যাবে। অনেক দোয়া তোমার জন্য। যেখানেই থাকো খুব ভালো থেকো মা। ভালোবাসা এবং দোয়া।’

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে সুনাম কুড়ান। বেশ কিছু উর্দু ভাষার সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ সিনেমাতেও অভিনয় করেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। ‘আগুন’ সিনেমায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন। তা ছাড়া কয়েক শ টিভি নাটকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। ক্যানসারে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News