সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

নেত্রকোনায় আগুনে পুড়ল ৫ দোকান কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক:
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৫০২ পঠিত

নেত্রকোনা জেলার সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের রায়দুম রুহী ভোটের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এতে অন্তত কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টার দিকে উপজেলার ভোটের ঘর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবসী সূত্রে জানা যায় : সাথে সাথে নেত্রকোনা ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরেও আসতে বিলম্ব হলে এলকাবসী অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি তারা আরো বলে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অফিস কে বিষয়টি অবগত করলেও তারা সঠিক সময়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করেনি, ঘটনার বেশ কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান আলী আহসান (সুমন) জানান : রবিবার দিবাগত রাতে ইউনিয়নের ভোটের ঘর বাজারে দুইটা মনোহারি- দুইটি ইলেকট্রনিক্স ও একটি ফার্মেসি দোকানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রথমে এই এলাকার স্বপন মিয়ার মনোহারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে এলকাবসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫টি দোকান-ঘর পুড়ে গেছে।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক অগ্নিকাণ্ডের সত্যাতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, তখন ফায়ার সাভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News