শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতাসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা দূর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শশুর ও পুত্রবধু আটক সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির গাড়ি ভাঙচুর বোতল- ইট নিক্ষেপ কুড়িগ্রামে ভারতীয় গরুর নিলাম নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হাতাহাতি বারহাট্টায় দেড় লাখ টাকার চোরাই টায়ার জব্দ- আটক ১ আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন প্রস্তুত আছি– লতিফ সিদ্দিকী মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস নিমগাছ রোপণ থেকে স্বপ্নের পথে : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. খালেদ উজ্জামানের প্রথম কর্মদিবস শ্রীমঙ্গলে গাড়ি আটকে দেওয়ায় ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এনসিপি নেতাদের ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

নিমগাছ রোপণ থেকে স্বপ্নের পথে : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. খালেদ উজ্জামানের প্রথম কর্মদিবস

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৪ পঠিত

নতুন নেতৃত্বের প্রত্যাশা ও উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে প্রথম কর্মদিবস কাটালেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান। আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে তিনি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস, টিটিসিতে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে পরিচিতি, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

দুপুর ১২টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৌদি আরবে নিমগাছ রোপণের স্মৃতিকে অনুসরণ করে তিনি স্থায়ী ক্যাম্পাসে এ নিমগাছ রোপণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুপুর ২টায় অস্থায়ী ক্যাম্পাসের টিটিসির কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং শিক্ষকতার পরিবেশসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষকরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও পরামর্শ উপাচার্যের কাছে তুলে ধরেন। উপাচার্য তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নোট করেন।

দুপুর ৩টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য। এ সময় প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা, কর্মপরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। উপাচার্য তাঁদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো নোট করেন।

বিকেল ৪টায় শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা, একাডেমিক পরিবেশ এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। উপাচার্য শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন বিষয় নোট করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপাচার্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি অবহিত হন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে তাঁর পরিকল্পিত ভাবনা তুলে ধরেন।

এর আগে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)-এর অধ্যাপক প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে স্মারক নং: ৩৭.০০.০০০০.০৭৯.১১.২৫১.১৮-৪২১; তারিখ: ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ/২৭ জুলাই ২০২৬ খ্রি. জারিকৃত

প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার (৪) বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। ২৭ জুলাই ২০২৬ তিনি আনুষ্ঠানিকভাবে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)-এর একজন অধ্যাপক ও শিক্ষাবিদ। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও শিক্ষা প্রশাসনে তাঁর অভিজ্ঞতা রয়েছে। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার বিকাশ, শিক্ষা-উদ্ভাবন ও একাডেমিক নেতৃত্বে তাঁর অভিজ্ঞতা রয়েছে।

নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। তাঁর নেতৃত্বে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, উদ্ভাবন, জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল অংশিজন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফল নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News