শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শশুর ও পুত্রবধু আটক সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির গাড়ি ভাঙচুর বোতল- ইট নিক্ষেপ কুড়িগ্রামে ভারতীয় গরুর নিলাম নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হাতাহাতি বারহাট্টায় দেড় লাখ টাকার চোরাই টায়ার জব্দ- আটক ১ আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন প্রস্তুত আছি– লতিফ সিদ্দিকী মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস নিমগাছ রোপণ থেকে স্বপ্নের পথে : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. খালেদ উজ্জামানের প্রথম কর্মদিবস শ্রীমঙ্গলে গাড়ি আটকে দেওয়ায় ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এনসিপি নেতাদের ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,জামায়াত নেতার বিরুদ্ধে মামলা নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

বারহাট্টায় দেড় লাখ টাকার চোরাই টায়ার জব্দ- আটক ১

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ পঠিত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় টায়ার বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করা হয়েছে। জব্দ হওয়া টায়ার গুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নৈহাটি বাজার এলাকায় স্থানীয়দের সহযোগিতায় সিএনজিচালিত অটোরিকশাসহ চালক আকিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে টায়ার বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। আটক আকিকুল ইসলাম (৩২) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। তিনি পেশায় অটো রিকশাচালক।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিকুল বলেন: মধ্যনগরের ইটখলা এলাকা থেকে এক অপরিচিত ব্যক্তি দুটি ভাড়ায় চালিত অটোরিকশার মাধ্যমে এসব টায়ার নেত্রকোনার এক ব্যবসায়ীর কাছে পাঠানোর দায়িত্ব দেন। তবে টায়ারের প্রকৃত মালিক বা চোরাচালান চক্রের অন্য সদস্যদের বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দিতে পারেননি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন: এ ঘটনায় আকিকুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন: জব্দ হওয়া টায়ারের উৎস এবং এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News