বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন গ্যাস সরবরাহ তলানিতে,বন্ধের মুখে বহু কারখানা নিজের মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত এমপি রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ আল্লাহ আছেন নির্দোষ হয়েও আজ আমি অপরাধী নামজারি অনিয়মের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার হাতেই শ্রেষ্ঠত্বের পুরস্কার মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যৌথবাহীর অভিযানে-নৌকা জব্দ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩৬ পঠিত

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা,বালু উত্তোলনের তিনটি মেশিন ও বেশকিছু পাইপ জব্দ করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর এসব তথ্য নিশ্চিত করেন। এরআগে গতকাল মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার (৪ জুন) ভোর নাগাদ এ অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।

দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ফেরিঘাট থেকে রামবাড়ি খাল ও তাতিরকোণা এলাকায় সোমেশ্বরী এবং কংশ নদীতে এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজাওয়ানুল কবীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর বলেন: কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদে সেখানে আইন-শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে এ অভিযান চালানো হয়েছে।

এসময় গাঁওকান্দিয়া ইউনিয়নের করুণা বাজার এলাকায় সোমেশ্বরী নদী থেকে একটি বালুবাহী নৌকা জব্দ করা হয়। নৌকাটিতে কিছু বালু,তিনটি বালু তোলার মেশিন,পাইপ ও একটি লোহার নোঙর পাওয়া যায় পরে এসকল মালামাল গুলো জব্দ করা হয় অভিযান টের পেয়ে নৌকায় থাকা লোকজন পালিয়ে যান। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News