বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে গাড়ি আটকে দেওয়ায় ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এনসিপি নেতাদের ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,জামায়াত নেতার বিরুদ্ধে মামলা নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত জামায়াত নেতৃত্বাধীন ঐক্যে ফাঁটল, জোট ছাড়ছে এনসিপি Family Card দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধ/র্ষ/ণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ -৭ ডাক্তারকে শোকজ জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

দুর্গাপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নারীদের বিক্ষোভ মিছিল 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৩০ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে নিরপরাধ বিএনপির নেতাকর্মীদের নামে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে নারী সমাজের উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ উপলক্ষে হাজারো নারীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মোড়ে এসে শেষে হয়।পরে এখানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহনকারী আফরোজা আক্তার বলেন: গত বৃহস্পতিবার (২২ মে) রাতে পুর্ব-বাকলজোড়া গ্রামে সংঘঠিত বাড়ীঘর ভাংচুর, আহত ও নিহতের ঘটনায় আমার স্বামী তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মুলত ঘটনার দিন সে নেত্রকোনা অবস্থান করে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিলো যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আমার স্বামীসহ বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমি প্রত্যাহারের দাবী জানাই।
নারী সমাজের সদস্য জাহানারা বেগম বলেন,বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দেয়া তা সঠিক নয়। মুলত বিএনপি‘র রাজনীতি থেকে জামাল মাস্টারসহ অন্যাদের কুলষিত করার জন্য,কৌশলে তাদের নাম ব্যবহার করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানাই।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন: শ্যামলী বেগম, হাসিনা আক্তার,তানজিনা আক্তার সাবিনা বেগম, মুন্নি আক্তার, জমিলা খাতুন, তাহেরা বেগম প্রমুখ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News