শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নেত্রকোনায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩০৮ পঠিত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নেত্রকোনায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি

 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নেত্রকোনায় দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টিপাত হচ্ছে।সোমবার (২৭ মে) দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। বিকেলের দিকে এর রূপ আরোও বেড়েছে।

এর আগে রোববার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টা থেকে নেত্রকোনা জেলায় বৃষ্টিপাত শুরু হয়। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনও মাঝারি কিংবা ভারি বর্ষণ- এমনই চলছিল। সোমবার সারাদিন এক তালে থেমে থেমে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে।

অবশ্য ঘূর্ণিঝড় রেমাল উপকূল অঞ্চল অতিক্রম করার সময় থেকে এখন পর্যন্ত নেত্রকোনায় কোথাও তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে থেমে থেমে বর্ষণের কারণে সোমবার সকালে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবক। উপায় না থাকায় বৃষ্টি মাথায় নিয়েই কাজে বের হন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে নেত্রকোনার প্রধান প্রধান সড়কে সকাল থেকে যানবাহন চলাচলও কম। ফলে মানুষকে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়।

নেত্রকোনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে: সকাল ৯টা পর্যন্ত নেত্রকোনায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সময় বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২ নটিক্যাল মাইল। সকাল থেকেও থেমে থেমে বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে বয়ে চলেছে দমকা হাওয়া। আর এই বৃষ্টিপাত এখনই শেষ হচ্ছে না, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নেত্রকোনার অন্যান্য উপজেলায়ও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (২৮৯ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অতটা থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News