শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আর্তমানবতার সেবায় সমাজসেবামূলক কাজ করছে আল-মদিনা ফাউন্ডেশন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৬ পঠিত

আল-মদিনা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক বিনামূল্যে চিকিৎসা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত ও সুন্নাহ এবং ইসলামের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আল-মদিনা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। এর মূল শ্লোগান হলো- ইসলামের সাথে, আলোর পথে। সূচনালগ্ন থেকেই ইসলামকে সঙ্গী করে উম্মাহর স্বার্থে কাজ করে চলেছে এই ফাউন্ডেশনটি।

২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান “কাজী এডভোকেট মোঃ রোকন উদ্দিন” (জজকোর্ট নেত্রকোনা) এবং প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি “কাজী শোয়াইব আলম” (প্রতিষ্ঠাতা সিইও এস.ই.এল গ্রুপ বিডি) তাদের হাত ধরে নিজস্ব অর্থায়নে নেত্রকোনা জেলায় সাপ্তাহে একদিন বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে শুরু হয় সংস্থাটির কার্যক্রম শুরু করে।

পরবর্তীতে বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রান সহায়তা এবং বিশেষ সুবিধা বঞ্চিত এলাকা গুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি এবং প্রতিবন্ধী, হতদরিদ্র, এয়াতিম শিশুদের খাদ্য বিতরণ, চিকিৎসা, বস্ত্র, শিক্ষা সহায়তা প্রদান করে জনমনে জায়গা করে নিচ্ছে এবং দিনের পর দিন জনপ্রিয়তা লাভ করছে সংস্থাটি।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সমাজ উন্নয়নে এক অগ্রণী ভূমিকা পালন করছে সংস্থাটি। সংস্থাটির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি সকলের উদ্দেশ্যে বলেন: আল-মদিনা ফাউন্ডেশন এমন এক সমাজ গড়ার স্বপ্ন দেখে যেখানে প্রতিটি মানুষ তাদের প্রাপ্য মর্যাদা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাবে। আমরা বিশ্বাস করি, সেবা ও সহানুভূতির মাধ্যমে মানবতার কল্যাণ সম্ভব এবং আমরা শুধুমাত্র বাংলাদেশেই নয় সারা বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবো। আমাদের ভিশন হলো আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন করে সমাজে শাস্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা।

আপনাদের দান এবং সার্বিক সাহায্যের মাধ্যমে আমরা এই ভিশনকে বাস্তবে রূপ দিতে পারবো এবং দেশ ও সমাজের প্রতিটি স্তরের সাধারণ মানুষের ভবিষ্যৎ নির্মাণ করে আলোকিত ও সমৃদ্ধ দেশ এবং সমাজ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News