শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন আ.লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ঘোষণার ১ ঘন্টা পরেই গোপালগঞ্জ বাদ দিয়ে ৬৩ জেলায় এনসিপির জুলাই পদযাত্রা সরকারি অনুষ্ঠানের ব্যানার – বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

আটপাড়া উপজেলায় মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ

আটপাড়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩০৫ পঠিত

নেত্রকোণার আটপাড়া উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, সুশীল ব্যাক্তিবর্গ, সাংবাদিক,ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ৷

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, সুশীল ব্যাক্তিবর্গ, সাংবাদিক,ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ,

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান , সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ প্রমুখ৷ এর আগে বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি আটপাড়া উপজেলা পরিদর্শন করেন।

তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ,৷ পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এ ছাড়াও জেলা প্রশাসক শাহেদ পারভেজ আটপাড়া থানা পরিদর্শন করেন, বেলা ১২টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন, বেলা সাড়ে ১২টায় জয়নগর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

আজ বেলা পৌনে ১টায় জয়নগর আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপন করেন। দুপুর ১টায় লুনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন শুভ উদ্বোধন করেন, দুপুর দেড়টায় লুনেশ্বর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন,দুপুর ২টায় উপজেলা পরিষদে উন্মুক্ত লাইব্রেরী শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News