বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৯ পঠিত

নেত্রকোনার সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ জেলা সদরের বাংলা বাজার এলাকায় নেত্রকোণা-বারহাট্টা সড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়৷

আটককৃতরা হলেন,, ঠাকুরাকোনা ইউনিয়নের নোয়ানগর (এসডিও বাড়ি) গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন সজিব (৩৯), নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার মৃত মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার মৃত আল-আমিন চৌধুরীর ছেলে মোঃ আল রিফাত চৌধুরী জয়(২২) ও একই গ্রামের মোঃ আব্দুল্লাহ্ আল মামুনের ছেলে মাহমুদুল হাসান রাফি (২২)।

এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বলেন: অভিযানে আটককৃতদের কাছ থেকে ১হাজার ১৯০পিস ইয়াবা, নগদ ২২হাজার ৫শ টাকা, ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। এঘটনায় নেত্রকোণা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News