শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বধলায় কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার কারাগারে গুরুতর অসুস্থ ডা.দীপু মনি নেওয়া হলো ঢামেকে কৃষকের টাকা অকৃষকের পকেটে শুভঙ্করের ফাঁকিতে চলছে সরকারি কৃষি প্রণোদনা পূর্বধলায় খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করে পিক-আপে তোলার সময় গ্রেপ্তার ১ কেন্দুয়া তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ভাঙচুর পূর্বধলায় নিজের ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাষণ্ড পিতা বিয়েতে অতিথি ১০০ জনের বেশি হলে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স নেবে সরকার ফেনীতে যুবলীগ নেতাকে এলোপাথাড়ি কু’পিয়ে হ’ত্যা নেত্রকোনায় ডেঙ্গুর বিরুদ্ধে পরিচ্ছন্নতা যুদ্ধ- মাঠে জেলা প্রশাসন জোটবদ্ধ হয়েই মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট

ফেনীতে যুবলীগ নেতাকে এলোপাথাড়ি কু’পিয়ে হ’ত্যা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৪ পঠিত

ফেনীতে এক যুবলীগ কর্মীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম রবিউল হক মানিক (৩২)। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পশ্চিম ফাজিলপুর গ্রামের নুরুল হকের ছেলে ও পেশায় একজন রংমিস্ত্রি।গতকাল রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে : রাত ১১টার দিকে যুবলীগ নেতা রবিউল হক স্থানীয় ফাজিলপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির খুব কাছাকাছি পৌঁছলে সশস্ত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও ছুরিকাহত করে পালিয়ে যায়।

মানিককের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় ফাজিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক বলেন: নিহত রবিউল হক একজন সক্রিয় যুবলীগ কর্মী ছিলেন।তার কোনো শত্রু ছিলো না। তিনি হত্যাকারীদের খুঁজে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ওমর হায়দার দুর্বৃত্তদের হাতে এক যুবলীগ কর্মী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন: মামলার প্রস্তুতি চলছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News