বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোনায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব শুভ উদ্বোধন চাঁদাবাজির অভিযোগে আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপিপুত্র খাইরুল ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে বিতর্ক

নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৫ পঠিত

 

❝সেবার ব্রতে চাকরি❞ এই প্রত্যয়ে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার মাঠ পর্যায়ের ৩য় দিনে , পুশ-আপ, সিট-আপ, টায়ার ড্র‍্যাগিং, রোপ ক্লাম্বিং প্রত্যেকটি ইভেন্ট স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়েছে।

নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মোঃ তরিকুল ইসলাম পুলিশ, সুপার নেত্রকোনা ও নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেরপুর, জনাব মোঃ সাইফুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ, মেডিক্যাল বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রার্থীদের Physical Endurance Test (PET) পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়।

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পরীক্ষা ধাপে ধাপে এমন সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো যে, শুধুমাত্র মেধাবী, যোগ্য ও শারীরিক ভাবে ফিট প্রার্থীরাই উত্তীর্ণ হতে পারে।

এসময় পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন : তোমরা সম্পূর্ণ নিজের, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার মাধ্যমে আজকের এই পর্যায়ে পৌঁছেছো। প্রতিটি ইভেন্টে তোমাদের যে মনোযোগ, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম আমি দেখেছি, তা প্রশংসার যোগ্য। মনে রেখো, এই চাকরি তোমাদের কেউ দিতে পারবে না; বরং তোমাদের আন্তরিক চেষ্টা, সততা ও যোগ্যতার মাধ্যমেই চাকরি অর্জন করতে হবে।

নিয়োগ পরীক্ষার প্রতিটি ধাপ এমনভাবে সাজানো হয়েছে যে, কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এখানে স্বচ্ছতা, ন্যায্যতা এবং মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। তাই কোনো ধরনের দালাল, প্রলোভন বা প্রভাবের প্রতি কর্ণপাত করবে না তোমরা।

তোমাদের জীবনের লক্ষ্য হোক একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হয়ে দেশের সেবা করা। এই চাকরির মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জান-মালের নিরাপত্তা প্রদান এবং মানবিক সেবা নিশ্চিত করাই হবে তোমাদের প্রধান দায়িত্ব।

তোমাদের যাত্রা এখানেই শেষ নয়; বরং এটাই একটি নতুন অধ্যায়ের সূচনা। বাকি ধাপগুলোতেও একই রকম নিষ্ঠা, পরিশ্রম ও সততার সাথে অংশগ্রহণ করো। আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজের প্রতি আস্থা রাখো। সফলতা অবশ্যই তোমাদের হবে। উক্ত সময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News