সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার

মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার 

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ পঠিত

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে সরকারি ঔষধ পুড়িয়ে দিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত স্টোরকিপার, তৌকির চৌধুরী ঔষধ পুড়িয়ে দেওয়ার বিষয়টি তদন্ত কমিটির কাছে স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নূরুল হুদা খান।

তৌকির চৌধুরী ২০১৫ সালের নভেম্বর থেকে টিএলসিএ (টিবি অ্যান্ড লেপ্রসি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ড) পদে মদন উপজেলা যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় কর্মরত আছেন, এর সাথে তিনি স্টোরকিপারের দায়িত্ব পালন করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের সাথে কথা বলে জানা গেছে, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ঔষধ নিয়ে দীর্ঘদিন ধরে নয়ছয় হচ্ছে।

সরকার থেকে ঔষধ সরবরাহ করে সেগুলো রোগীদের দেওয়া হয় না। এমনকি সরকারি ঔষধ বাহিরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলের মাঝে সমালোচনার সৃষ্টি হয়।

ঔষধের এমন নয়ছয় ঢাকতে গত ১২ই আগস্ট দায়িত্বপ্রাপ্ত স্টোরকিপার হাসপাতালের ঔষধ পুড়িয়ে দেয়। এমন একটি ভিডিও গণ্যমাধ্যম কর্মীদের কাছে আসলে তা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

এরই প্রেক্ষিতে ওই দিনেই ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। কমিটিতে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)কে প্রধান করে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে মদন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন : কর্তৃপক্ষকে অবগত না করে স্টোরকিপার নিজের মনগড়াভাবে ঔষধ পুড়িয়ে বিনষ্ট করে। এ নিয়ে ১২ আগস্ট একটি ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় । তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন।  স্টোরকিপার নিজেই তার দোষ স্বীকার করে বক্তব্য দিয়েছে। তদন্ত প্রতিবেদন উর্ধ্বতনের কাছে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News