সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৯ পঠিত

নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ও বারহাট্টা উপজেলার গোপালপুরে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার সকালে চালানো এই অভিযানে তাদের কাছ থেকে ১২৫গ্রাম হেরোইন, দুটো মোবাইল, একটি বাসের টিকিট জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার মতিহার থানার ধরমপুর গ্রামের মোঃ লোকমান আলীর ছেলে মোঃ সাগর আহমদ (৩৮), নেত্রকোণা পৌর এলাকার বারহাট্টা রোড (গরুহাট্টা) এর মৃত মুলফত আলীর ছেলে মোঃ মাসুদ (৪২) ও জেলার বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর এলাকার মৃত বিপ্লব মিয়ার স্ত্রী ললিতা আক্তার।

নেত্রকোণার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, জব্দ করা হেরোইনের বাজার মূল্য প্রায় ১২লক্ষ ৫৫হাজার টাকা। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পারস্পরিক যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো এবং ললিতা আক্তার এর বিরুদ্ধে ইতোপূর্বে ৭ টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News